হেরোইন আটক
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মো. মঈন আলী (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে যৌথ দল।